ভূমিকাঃ ১৯১১ সালে খুলনা শহরের বিশিষ্ট আইনজীবি “রায় বাহাদুর বিপিন বাহারি সেন, বিমলানন্দ দাশগুপ্ত, শামছুর রাহমান প্রমুখ ব্যক্তিবর্গ খুলনা শহরের বর্তমান মডেল স্কুলের পশ্চিম পার্শ্বে “Khulna Model English Girl’s School” নামে একটি ME স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ১৯১০ সালে সম্রাট ৫ম জর্জ রাজা হিসাবে সিংহাসনে আরোহণ করেন । ১৯১১ সালে তিনি ভারতবর্ষে আসেন এবং “দিল্লী দরবার” অনুষ্ঠিত হয় । ঐ সময় খুলনার জেলা ম্যাজিস্ট্রেট ও মহাকুমা প্রশাসকদের পরামর্শে ME স্কুলের নাম “Coronation Girl’s School” দেওয়া হয় । এরপর ১৯১২ সাল থেকে এই স্কুলের যাত্রা শুরু হয় । ঐ সময় স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি রায় বাহাদুর মহেন্দ্র কুমার ঘোষ ও অন্যান্য উদ্যোক্তাদের অর্থানুকুল্যে স্কুলটির বর্তমান স্থানে জমি কিনে স্কুলটি স্থানান্তর করা হয় । ১৯৩৫ সালে স্কুলটি High School হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে । স্কুলটি স্থানান্তরিত হওয়ার পর পাকা, সেমিপাকা ও টিনশেড ঘরে স্কুলের কার্যক্রম চলে । ১৯৪০ সালে বাংলার গভর্ণরের পত্নী LADY MARY HERBERT স্কুল পরির্দশনে আসেন । তিনি স্কুলের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন । ১৯৫০ সালে তদানীন্তন সেক্রেটারী আলী হাফেজ ইউসুফিয়া মাদ্রাসার নির্মাণ সামগ্রী এনে স্কুলের বর্তমান প্রবেশের ঠিক উপরে একটি ভবন বির্মাণ করে ইউসুফ হল নামকরণ করেন । এই সময় মিস সুফিয়া আলী অত্র স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করেন । ১৯৫১ সালে তিনি এই স্কুলের প্রধান শিক্ষিক হন। তিনি খুলনা জেলার প্রথম মুসলিম মহিলা গ্রাজুয়েট। পরবর্তীতে ১৯৬০ সালের পহেলা জানুয়ারি স্কুলটি সরকারিকরণ হয়। এ সময় মিসেস হাসিনা খানম প্রধান শিক্ষাকার পদে যোগদান করেন। তখন থেকে স্কুলটি “ GOVT. CORONATION SECONDARY GIRL’S SCHOOL, KHULNA” নামে যাত্রা শুরু করে বর্তমান অবস্থায় উন্নীত হয়েছে । লেখাপড়ার পাশাপাশি স্কুলের ছাত্রীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে আর্থ-সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে সফলাতার সাথে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করে ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ১৯৯৬, ২০০১, ২০০৪ ও ২০১৬ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলের গৌরব এবং ২০১১ সালের মেয়র পদক লাভ করে । একাডেমিক কার্যক্রমঃ বিদ্যাল্যের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় দু’টি বিভাগে প্রাতঃ বিভাগ সকাল ৭টা ১৫মিঃ থকে দুপুর ১২.০০টা পর্যন্ত। দিবা বিভাগ ১২.৩০ থকে বিকাল ৫.২৫ টা পর্যন্ত । উভয় বিভাগের জন্য একজন প্রধান শিক্ষিকা, প্রত্যেক বিভাগের জন্য একজন করে সহকারী প্রধান শিক্ষিকা এবং প্রতি বিভাগের জন্য ২৫ জন করে বিষয়ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা রয়েছেন । এছাড়া ৪ জন অফিস সহকারী এবং ১০ জন ৪র্থ শ্রেণির কর্মচারীর পদ রয়েছে। প্রতি বিভাগ ৩য় থকে ১০ম শ্রেণি পর্যন্ত এবং প্রতিটি শ্রেণিতে দু’টি শাখা রয়েছে। প্রত্যেক ছাত্রীকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক ।
ভর্তি কার্যক্রমঃ বিদ্যালয়ে মূলতঃ ৩য় শ্রেণিতে ভর্তি নেওয়া হয়। প্রতি শাখায় ৬০ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পায়। ডিসেম্বর মাসেই তৃতীয় শ্রেণিতে ভর্তির কার্যক্রম শেষ হয় । বর্তমানে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা প্রায় ২২০০ জন । আসন সংখ্যা সীমিত হওয়ার জন্য অনেক শিক্ষার্থীকে নিরাশ হতে হয় । ২০২১ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম অনলাইনে লটারির মাধ্যমে সম্পন্ন হচ্ছে ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটিঃ জেলা প্রশাসক, খুলনা- সভাপতি সিভিল সার্জন, খুলনা- সদস্য নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা- সদস্য জেলা শিক্ষা অফিসার- সদস্য প্রধান শিক্ষকা- সচিব বিদ্যালয় পরিচালনাঃ প্রধান শিক্ষিকার নেতৃত্বে বেশ কয়েকটি কমিটি দ্বারা আর্থিক, একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করা হয় ।
|